ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের দাম্মামগামী ফ্লাইট ৭ নভেম্বর থেকে শুরু হবে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২১৪ Time View

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার সময়সূচিতে প্রয়োজনীয় সমন্বয় করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ০৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হবে। যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি মাথায় রেখে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দিনের বেলায় এ রুটে ফ্লাইট পরিচালিত হবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, রিয়াদগামী যাত্রীদের উল্লেখযোগ্য অংশ বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বর্তমানে পর্যাপ্ত যাত্রী চাহিদা নেই। এজন্য এ রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২৪ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু: স্পিকার

বিমানের দাম্মামগামী ফ্লাইট ৭ নভেম্বর থেকে শুরু হবে

আপলোড সময় : ০৫:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬