ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার এবিজি স্পোর্টস সিটির কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে তরুণদের উন্মাদনা ও প্রতিভার প্রদর্শন ঘটেছে।

ফাইনাল ম্যাচে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ মুখোমুখি হয়। খেলা শেষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হিসেবে শেষ করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সভাপতি তাবিথ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান, ফুটবল বিশ্লেষক মো. ইকরামুজ্জামান, সাবেক জাতীয় ফুটবলার রুম্মন বিন ওয়ালিদ সাব্বির এবং বাফুফের নির্বাহী সদস্যরা।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপ ও এবিজি স্পোর্টস সিটির কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রতিনিধি, শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন। অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

টুর্নামেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রানার্স-আপ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ। ম্যাচসেরা খেলোয়াড় ইউনুস আবু বকর, সর্বোচ্চ গোলদাতা আক্কাস আলি, সেরা গোলরক্ষক মেহেদি হাসান এবং সেরা ডিফেন্ডার রাশেদুল ইসলাম নির্বাচিত হন।

এনভীর-বসুন্ধরা গ্রুপের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভার বিকাশ ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শাহীন ঘোষণা

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি

আপলোড সময় : ১২:২০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬