মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুই নার্সকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে হাসপাতালটি পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে জনবল, টিকা ও ওষুধের সংকট রয়েছে। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন।
মন্ত্রী হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে আলোচনা করে চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা এবং অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করেন। তিনি দেরিতে হাসপাতালে আসায় কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।
সরদার সাখাওয়াত হোসেন জানান, ২৫ হাজার মিডওয়াইফ এবং আড়াই হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৫০০ চিকিৎসক কাজে যোগ দিয়েছেন। চিকিৎসকসহ অন্যান্য জনবলের সংকট নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার কাজ চলছে।
অনলাইন ডেক্স 

























