ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের আলোচনার আয়োজন করছে যুক্তরাষ্ট্র

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে আগামী ১০ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনা আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আলোচনায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন প্রতিনিধিরাও অংশ নেবেন বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে উইটকফ জানান, আলোচনায় যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা চুক্তি, উত্তেজনা কমানো, মানবিক সহায়তা এবং যুদ্ধ বন্ধের বিষয়গুলো গুরুত্ব পাবে।

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মার্কিন আলোচক দলের নেতৃত্বে থাকবেন উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত বন্ধে নতুন করে উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। দুই সপ্তাহ আগে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে উইটকফের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন দফার ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি দেন।

আবুধাবির বৈঠকের আগে চলতি সপ্তাহে ব্রাসেলসে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর প্রতিনিধিদের সঙ্গে কর্মপর্যায়ের বৈঠক করবেন মার্কিন আলোচকেরা। এতে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা, ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে অর্থনৈতিক সহায়তা নিয়ে আলোচনা হবে।

তবে সম্ভাব্য শান্তিচুক্তির শর্ত নিয়ে রাশিয়া ও ইউক্রেনের অবস্থানে এখনো বড় ব্যবধান রয়েছে। সম্প্রতি কোনো একটি সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনের ওপর চাপ বাড়িয়েছেন ট্রাম্প।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২৪ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু: স্পিকার

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের আলোচনার আয়োজন করছে যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ১২:৩৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬