ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেলিভিশনে ৪ বছর বিরতির পর ফিরলেন রশমি দেশাই

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০৮ Time View

দীর্ঘ চার বছর টেলিভিশন থেকে দূরে থাকার পর আবারও ছোট পর্দায় ফিরেছেন অভিনেত্রী রশমি দেশাই। স্টার প্লাসের ‘সায়োনি’ ধারাবাহিকের মাধ্যমে তার এই প্রত্যাবর্তন ঘটেছে। সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে বিরতির কারণ ও ক্যারিয়ার নিয়ে আলোচনা করেছেন।

রশমি জানান, তিনি প্রায় তিন থেকে চার বছর নিয়মিত কাজ থেকে দূরে ছিলেন। এই সময়ে একটি গুজরাটি সিনেমা এবং জি৫-এর ‘হিসাব বরাবর’ ছবিতে কাজ করলেও তিনি খুব বেশি ব্যস্ত হতে চাননি। তিনি বলেন, টেলিভিশনের কিছু প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু সেগুলোর সঙ্গে নিজেকে মেলাতে পারেননি।

বিরতির সময়ে নিজের অভিনয় দক্ষতা বাড়ানোর জন্য রশমি বিভিন্ন ওয়ার্কশপে অংশ নেন এবং পুরোনো শেখা বিষয়গুলো নতুনভাবে মূল্যায়ন করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য ও ট্রলিংয়ের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং গত সাড়ে তিন মাস ধরে মন্তব্য পড়া বন্ধ রেখেছেন।

রশমি বলেন, অনলাইন হয়রানি ও কটূক্তির একটি সীমা থাকা উচিত, কারণ এটি মানুষের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে। তিনি নারীদের কাজ ও অভিনয় দক্ষতাকে মূল্যায়ন করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ক্যারিয়ার নিয়ে রশমি জানান, তার আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে, তবে উপযুক্ত সুযোগের অভাব রয়েছে। তিনি টেলিভিশন মাধ্যমকে ছোট করে দেখার বিরুদ্ধে মত প্রকাশ করেন এবং বলেন, এটি ব্যাপক দর্শকসংখ্যা ও মানুষের কাছে পৌঁছানোর শক্তি রাখে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার বিষের ডিলারশিপ মন্তব্য ভাইরাল

টেলিভিশনে ৪ বছর বিরতির পর ফিরলেন রশমি দেশাই

আপলোড সময় : ০২:৩০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬