হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার সাবেক স্ত্রী জেনিফার মেয়ার ও ব্যবসায়ী জিওফ্রে ওগুনলেসির বিয়েতে পুরোহিতের দায়িত্ব পালন করেছেন। গত ১০ অক্টোবর শনিবার হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে লিওনার্দো ডি ক্যাপ্রিও, জেফ বেজোস, কোর্টনি কক্স ও র্যাচেল জোসহ বেশ কয়েকজন তারকা উপস্থিত ছিলেন। টোবি ও জেনিফারের বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পর এ বিয়ের আয়োজন হলো। ২১ সেপ্টেম্বর টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
জেনিফার ও টোবির দুই সন্তান রুবি সুইটহার্ট ও ওটিস টোবিয়াস বিয়েতে উপস্থিত ছিল। জেনিফার সাদা রঙের স্ট্র্যাপলেস গাউন পরেছিলেন, আর জিওফ্রে কালো স্যুট ও বো-টাই বেছে নেন।
জেনিফার ও জিওফ্রের সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আসে ২০২৩ সালে। ২০২৪ সালের আগস্টে জিওফ্রে জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন। চলতি বছরের শুরুতে তাদের প্রথম কন্যাসন্তানের জন্ম হয়।
জিওফ্রে ওগুনলেসি বিনোদন ও সংগীত ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘দ্য ওগুনলেসি গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা। অন্যদিকে, জেনিফার ‘জেনিফার মেয়ার জুয়েলারি’ ব্র্যান্ড পরিচালনা করছেন।
অনলাইন ডেক্স 
























