ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

বলিউড অভিনেত্রী বিপাশা বসু দীর্ঘ ছয় বছর পর অভিনয়ে ফিরছেন। তিনি নির্মাতা হংসল মেহতার পরিচালনায় একটি নাম চূড়ান্ত না হওয়া ওয়েব সিরিজের শুটিং শুরু করেছেন।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, সিরিজটিতে আরও অভিনয় করছেন সানি কৌশল ও বিশাল জেঠওয়া। এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে। তবে সিরিজের নাম, বিপাশার চরিত্র এবং মুক্তির তারিখ এখনো প্রকাশ করা হয়নি। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন কাশ্যপ কাপুর ও রাঘব রাজ কাক্কার।

সিরিজটির প্রযোজনা করছেন প্রভলীন সান্ধু। তার প্রযোজনা প্রতিষ্ঠান আলমাইটি মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে এটি। নতুন সিরিজটির গল্প একটি ছোট শহরকে ঘিরে, যা ধীরে ধীরে মহাদেশের হেরোইন ব্যবসার অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হচ্ছে।

সিরিজে সানি কৌশল একজন সৎ পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন, যিনি ক্ষমতাধর ব্যক্তিদের মোকাবেলা করতে বাধ্য হন। বিপাশা বসু ও বিশাল জেঠওয়ার চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

বিয়ের পর থেকে অভিনয়ে কম দেখা গেছে বিপাশা বসুকে। ২০১৬ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের পর তিনি পরিবারকে বেশি সময় দিয়েছেন। ২০২২ সালে তাদের ঘরে কন্যাসন্তান দেবী জন্মগ্রহণ করে। ২০২০ সালে তিনি ‘ডেঞ্জারাস’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন, যা ছিল তার সর্বশেষ উল্লেখযোগ্য কাজ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রথম বহুজাতিক বিমান মহড়ায় অংশগ্রহণ

৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু

আপলোড সময় : ০১:৩৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬