ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে খানজাহান আলী ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

বাগেরহাটের খানজাহান আলী ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সচেতন নাগরিকেরা এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, খানজাহান আলী ডিগ্রি কলেজ বাগেরহাটের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। তারা দাবি করেন, কলেজটির সরকারিকরণ প্রয়োজন, যাতে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা যায়।

বক্তারা আরও উল্লেখ করেন, সরকারিকরণ হলে সাধারণ ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা বেশি সুযোগ-সুবিধা পাবে। তারা বলেন, কলেজটির সরকারিকরণ শিক্ষার পরিবেশ উন্নত করবে এবং আধুনিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পথ সুগম করবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম বাবলু, কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখি, সহকারী অধ্যাপক আবুল হাসান মোঃ ওলিউর রহমান এবং অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা কলেজটির প্রতিষ্ঠাতা লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মোস্তাফিজুর রহমানের দীর্ঘদিনের ঐতিহ্য ও শিক্ষাক্ষেত্রে অবদানের কথা উল্লেখ করে দ্রুত সরকারিকরণের দাবি জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার বিষের ডিলারশিপ মন্তব্য ভাইরাল

বাগেরহাটে খানজাহান আলী ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন

আপলোড সময় : ০২:১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬