ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি আবুল কালাম আজাদ হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২১০ Time View

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আলেক খান নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে আদালত। মামলাটি ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের প্রেক্ষাপটে দায়ের করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) পুলিশ আবুল কালাম আজাদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আলেক খান ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশগ্রহণকালে গুলিবিদ্ধ হন। পরে তিনি ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে স্বামী খুন

সাবেক এমপি আবুল কালাম আজাদ হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

আপলোড সময় : ০৩:১৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬