ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় ভাষা শেখার বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের মধ্যে কোন তৃতীয় ভাষা শেখার প্রতি আগ্রহ বেশি, তা জানার জন্য একটি মতামত জরিপ পরিচালনার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মাঝে বিশেষ মতামত ফরম বিতরণ করা হবে।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়। পূরণকৃত ফরমগুলো সাত কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মাল্টি-ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটুটে পাঠানোর জন্য আঞ্চলিক কেন্দ্রগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, ফরমগুলো প্রথমে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের কাছে পাঠানো হবে। পরে উপাচার্যের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন নির্বাচিত কলেজ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এসব ফরম বিতরণ করা হবে।

শিক্ষার্থীদের কাছ থেকে পূরণ করা ফরম সংগ্রহের দায়িত্ব পালন করবেন আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা। সংগৃহীত ফরমগুলো ঢাকার ধানমন্ডিতে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে মাল্টি-ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের সমন্বয়ক মো. সাইফুল ইসলাম শাহীনের কাছে জমা দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, জরিপ পরিচালনার কাজে সংশ্লিষ্ট প্রতিটি আঞ্চলিক কেন্দ্র থেকে দুজন কর্মকর্তা বা কর্মচারী দায়িত্ব পালন করবেন এবং তাঁরা সরকারি বিধি মোতাবেক যাতায়াত ভাতা (টিএ) প্রাপ্য হবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে চরমোনাই পীরের অভ্যর্থনা জানালেন দারুল উলুম নেতারা

তৃতীয় ভাষা শেখার বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

আপলোড সময় : ১২:০০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬