ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগ মোকাবেলায় কার্যকর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

দুর্যোগ মোকাবেলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে, সে ব্যাপারে তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ মঙ্গলবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনাসভায় এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক।’ তিনি দুর্যোগ মোকাবেলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সভায় রাষ্ট্রপতি ভূমিকম্পকে দেশের সবচেয়ে উদীয়মান ঝুঁকি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নগরে ভবন নির্মাণবিধির প্রয়োগের ঘাটতি ভূমিকম্পের ঝুঁকি বাড়িয়েছে।

আলোচনাসভায় রাষ্ট্রপতি নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের দুর্যোগ মোকাবেলার পরিকল্পনার কেন্দ্রে রাখার কথাও উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রথম বহুজাতিক বিমান মহড়ায় অংশগ্রহণ

দুর্যোগ মোকাবেলায় কার্যকর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

আপলোড সময় : ১২:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬