ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতায় আগ্রহী সিঙ্গাপুর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২১২ Time View

বাংলাদেশে শিক্ষা, কারিগরি শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতে সিঙ্গাপুরের অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মিচেল লি।

তিনি বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতের অবকাঠামোগত উন্নয়ন, বিমান চলাচল খাতের আধুনিকায়ন, বিশেষ করে বিমানবন্দরের ডিজিটালাইজেশন, সরকারি সেবার আধুনিকীকরণ, দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), কার্বন ক্রেডিট সহযোগিতা এবং সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্বারোপ করেন।

বৈঠকে উভয় পক্ষ শিক্ষাক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণ, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশ-সিঙ্গাপুরের বহুমাত্রিক সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করতে ভবিষ্যতেও কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আটকের সময় পুলিশ কানে কানে বলেছে ‘মোদি সরকারের পতন ঘটাও’: রাহুল গান্ধী

বাংলাদেশে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতায় আগ্রহী সিঙ্গাপুর

আপলোড সময় : ০২:১৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬