ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বহুবিবাহের বিধান নিয়ে শায়খ আহমাদুল্লাহর সতর্কবার্তা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২৩১ Time View

ইসলাম ধর্মে বহুবিবাহের বৈধতা ও এর কঠোর শর্ত নিয়ে সম্প্রতি আলোচনা করেছেন জনপ্রিয় আলেম শায়খ আহমাদুল্লাহ। তিনি গত ৯ মে তার ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে ‘একাধিক বিয়ে করে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে পারবেন?’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন।

আলোচনায় শায়খ আহমাদুল্লাহ জানান, ইসলাম পুরুষদের জন্য একাধিক বিয়ের অনুমতি দিলেও এর জন্য কিছু কঠোর শর্ত রয়েছে। প্রথমত, একাধিক স্ত্রীর ভরণপোষণের জন্য পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকতে হবে। দ্বিতীয়ত, স্ত্রীদের মধ্যে ন্যায়বিচার করার ক্ষমতা থাকতে হবে।

তিনি পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, যদি কোনো পুরুষের মনে থাকে যে, একাধিক স্ত্রী হলে তিনি একজনের প্রতি ঝুঁকে পড়বেন এবং অন্যের প্রতি বৈষম্য করবেন, তাহলে তার জন্য একাধিক বিয়ে করা জায়েজ নয়।

শায়খ আহমাদুল্লাহ অতীতের সঙ্গে বর্তমান সমাজের তুলনা করে বলেন, ৩০-৪০ বছর আগে একাধিক বিয়ের ঘটনা স্বাভাবিক ছিল। তবে বর্তমানে কিছু মানুষের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, বহুবিবাহকে ছেলেখেলা বা মনের খায়েশ পূরণের অস্ত্রে পরিণত করা যাবে না। যারা এমনটি করেন, তারা ইসলামের বিধানকে হাস্যকর করে তুলছেন। তিনি মুসলমানদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান, যেন ইসলামি বিধান মানুষের হাসির পাত্রে পরিণত না হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

বহুবিবাহের বিধান নিয়ে শায়খ আহমাদুল্লাহর সতর্কবার্তা

আপলোড সময় : ০৬:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬