ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২১০ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা। বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের বস্ত্রশিল্পের বর্তমান অবস্থা, রপ্তানি সম্ভাবনা এবং খাতটির বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। বিটিএমএ নেতারা শিল্পের টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সরকারের সহযোগিতা চান।

প্রধানমন্ত্রী বস্ত্রশিল্পকে দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি এ খাতের উন্নয়নে সরকারের সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা করে কার্যকর সমাধান বের করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সময় বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, সহসভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, এবং বর্তমান পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েবসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

প্রধানমন্ত্রীকে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

আপলোড সময় : ০১:৫৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬