ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আটকের সময় পুলিশ কানে কানে বলেছে ‘মোদি সরকারের পতন ঘটাও’: রাহুল গান্ধী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২২৭ Time View

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিয়ে আটক হন। আটক হওয়ার পর তিনি দাবি করেছেন, এক পুলিশ সদস্য তাকে কানে কানে বলেছিলেন, ‘এই (মোদি) সরকারের পতন ঘটিয়ে দাও।’

বুধবার (২২ জুলাই) নিজের আটক হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে রাহুল গান্ধী এই মন্তব্য করেন। এর আগে, মঙ্গলবার (২১ জুলাই) তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রা করেন, যেখানে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। পুলিশ তাকে আটক করে একটি বাসে নিয়ে যায়।

আটকের পর রাহুল গান্ধী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছেন। তিনি শিক্ষামন্ত্রী হিসেবে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। তাকে এই মুহূর্তে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত।’

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন এবং ককরোচ জনতা পার্টির ব্যানারে আন্দোলন শুরু করেন। রাহুল গান্ধী দাবি করেছেন, গত এক যুগে ১৫২ বার প্রশ্ন ফাঁস হয়েছে, কিন্তু এজন্য দায়ী কাউকে বিচারের মুখোমুখি করা হয়নি।

তিনি বলেন, ‘প্রায় সাড়ে সাত কোটি শিক্ষার্থী ও পরিবার এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বেশিরভাগই মধ্যবিত্ত। তারা তাদের পুরো জীবনের কষ্টার্জিত সাশ্রয় এসব পরীক্ষায় খরচ করেছেন।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জি-৭ দেশগুলোর জরুরি মজুত ছাড়ার সিদ্ধান্তে ডিজেলের দাম কমতে শুরু করেছে

আটকের সময় পুলিশ কানে কানে বলেছে ‘মোদি সরকারের পতন ঘটাও’: রাহুল গান্ধী

আপলোড সময় : ০৭:২৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬