ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সকল নাগরিকের জন্য ‘ন্যাশনাল হেলথ কার্ড’ চালুর উদ্যোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২০২ Time View

দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘ন্যাশনাল হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্ড চালু হলে রোগীর চিকিৎসা-সংক্রান্ত তথ্য দেশের যেকোনো প্রান্ত থেকে তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন চিকিৎসকরা, ফলে চিকিৎসাসেবা আরও দ্রুত ও কার্যকর হবে।

বুধবার (২২ জুলাই) চীনের শি’আনে অনুষ্ঠিত ‘ডিজিটাল অ্যান্ড ইন্টেলিজেন্ট ইন্টিগ্রেশন ফর হেলথ– টুওয়ার্ডস অ্যা নিউ কো-অপারেটিভ ইকোসিস্টেম অ্যালং দ্য সিল্ক রোড’ শীর্ষক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ন্যাশনাল হেলথ কার্ড চালু হলে চিকিৎসকেরা রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য দ্রুত দেখতে পারবেন। এতে রোগ নির্ণয় ও চিকিৎসা আরও দ্রুত, নির্ভুল এবং সমন্বিত হবে। সরকারের লক্ষ্য হলো, ঢাকার একটি আধুনিক হাসপাতালে একজন রোগী যে মানের চিকিৎসাসেবা পান, দেশের প্রত্যন্ত চরাঞ্চলের মানুষও যেন একই মানের সেবা পাওয়ার সুযোগ পান।

তিনি জানান, সরকার একটি মানবকেন্দ্রিক জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতি প্রণয়নের কাজ করছে। এই নীতির ভিত্তি হবে মানবাধিকার, নৈতিকতা, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন।

মন্ত্রী আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রযুক্তিনির্ভর উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার আন্তর্জাতিক অংশীদারত্ব, উদ্ভাবনী প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সমাধানের সমন্বয়ে কাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ধর্মের নামে বিভাজনের রাজনীতি না করার আহ্বান মির্জা ফখরুলের

সকল নাগরিকের জন্য ‘ন্যাশনাল হেলথ কার্ড’ চালুর উদ্যোগ

আপলোড সময় : ০৬:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬