ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২০২ Time View

২০২৬-২৭ করবর্ষের ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন বুধবার (২২ জুলাই) থেকে অনলাইনে জমা দেওয়া যাবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ই-রিটার্ন সেবা চালু করেছে, যা করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে সহায়তা করবে। কিছু নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক।

এনবিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত করবর্ষেও সবার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক ছিল। করদাতাদের www.etaxnbr.gov.bd সিস্টেমে প্রবেশ করে রিটার্ন জমা দিতে হবে। ২০২১ সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালুর পর থেকে এটি করদাতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেন।

এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী, সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা কাগুজে রিটার্ন দাখিল করতে পারবেন।

এ ছাড়া, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

এনবিআর জানিয়েছে, ২০২৬-২৭ করবর্ষ থেকে ব্যক্তিশ্রেণির করদাতারা জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে প্রদেয় করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা পাবেন। তবে সেপ্টেম্বরের পর জমা দেওয়া রিটার্নের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আটকের সময় পুলিশ কানে কানে বলেছে ‘মোদি সরকারের পতন ঘটাও’: রাহুল গান্ধী

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

আপলোড সময় : ০৫:১৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬