ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা চালিয়েছে একদল যুবক। মঙ্গলবার (২১ জুলাই) রাতে ইতালির রোমের তরপিনাতারা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে বনি আমিনকে এক ব্যক্তি জড়িয়ে ধরে রেখেছেন এবং আক্রমণাত্মক আচরণ করছেন। তিনি নিজেকে ছাড়িয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করেন। একপর্যায়ে রাস্তায় পার্ক করা একটি গাড়ির সামনে তাকে মাটিতে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ভিডিওতে হামলাকারীদের বাংলায় চিৎকার করতে শোনা যায়।

হামলাকারীরা বনি আমিনকে ‘মৌলবাদী’ বলে সম্বোধন করছিল এবং একে অপরকে আক্রমণের জন্য উসকানি দিচ্ছিল। ঘটনার সুনির্দিষ্ট কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, ঘটনার সময় বনি আমিন মদ্যপ অবস্থায় ছিলেন কি না, অথবা রাজনৈতিক মতভিন্নতার কারণে হামলা হয়েছে কিনা, তা জানার চেষ্টা চলছে।

বাংলাদেশি বংশোদ্ভূত বনি আমিন অস্ট্রেলিয়ার নাগরিক। নোয়াখালীর হাতিয়া দ্বীপে জন্ম নেওয়া এ ভ্রমণপিপাসু বিশ্বের ৮০টিরও বেশি দেশ ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা ফেসবুকে নিয়মিত শেয়ার করে জনপ্রিয়তা অর্জন করেছেন।

বিদেশে একজন কনটেন্ট ক্রিয়েটরের ওপর সহিংস হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। অনেকেই হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

আপলোড সময় : ০২:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬