ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট আবেদন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ, নদীভাঙন প্রতিরোধ এবং পদ্মা সেতুসহ সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুসের পক্ষে সংস্থাটির চেয়ারম্যান, আইনজীবী ও মানবাধিকারকর্মী ড. মো. গোলাম রহমান ভূঁইয়া জনস্বার্থে এ রিট আবেদন করেন।

রিটে বলা হয়েছে, পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর প্রাকৃতিক গঠন, নদীতীরের স্থিতিশীলতা, পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এছাড়া, রিটে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে তাদের আইনগত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা চাওয়া হয়েছে। আইন লঙ্ঘন করে বালু উত্তোলনের অভিযোগ তদন্ত এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

মওসুসের মতে, পদ্মা নদী দেশের অর্থনীতি, কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও জনজীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হলে নদীতীরবর্তী মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চুয়েটে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে ফেরার ঘোষণা, আন্দোলন অব্যাহত থাকবে

পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট আবেদন

আপলোড সময় : ১২:৫৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬