ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এল ক্ল্যাসিকোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে এল ক্ল্যাসিকো ম্যাচকে কেন্দ্র করে কাতালুনিয়ার কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় বার্সেলোনার প্রাণকেন্দ্রে দাঙ্গা ছড়িয়ে পড়ে, যার ফলে দোকানপাট ভাঙচুর ও সম্পত্তি পোড়ানোর ঘটনা ঘটে এবং প্রায় একশ জনকে আটক করেছে পুলিশ।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘লা ভ্যানগার্ডিয়া’ ও জাতীয় রেডিও ও টেলিভিশনের প্রতিবেদনে জানা যায়, ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভের আদলে তরুণদের রাজপথে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছিল। কাতালুনিয়া স্কোয়ার ও আশপাশের এলাকায় বিশাল জমায়েত সহিংসতায় রূপ নেয়, যেখানে কাতালান পুলিশ বাহিনীর সঙ্গে সংঘর্ষ ঘটে।

এই সহিংসতা এল ক্ল্যাসিকোর নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। স্প্যানিশ কর্তৃপক্ষ আগেই ম্যাচটিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছিল। গত ১৪ অক্টোবর ক্রীড়াক্ষেত্রে সহিংসতা ও বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে গঠিত স্পেনের রাষ্ট্রীয় কমিশন এই ঘোষণা দেয়।

নিরাপত্তা জোরদারের জন্য স্টেডিয়ামের আশপাশে বিশেষ নিরাপত্তা বেষ্টনী গড়ার পরিকল্পনা রয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, শনিবারের দাঙ্গার সঙ্গে রিয়াল-বার্সা ম্যাচের কোনো সম্পর্ক নেই, তবে শহরের কেন্দ্রে সহিংসতার কারণে ম্যাচটি সময়মতো অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

বার্সেলোনার কেন্দ্রে নিরাপত্তা সংকটের কারণে এর আগে ২০১৯ সালে এল ক্ল্যাসিকো স্থগিত হয়েছিল। তখন কাতালুনিয়ার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতাদের কারাদণ্ডের বিরুদ্ধে বিক্ষোভের কারণে ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। বর্তমান পরিস্থিতিতে ফুটবলপ্রেমীদের মনে আবারও সেই শঙ্কার মেঘ জমা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ভাইয়ের হাতে ভাই হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

এল ক্ল্যাসিকোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

আপলোড সময় : ০৪:৪০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬