ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারকে লাল কার্ড, বিতর্কিত আচরণের জন্য নিষিদ্ধ হলেন দুই ম্যাচের জন্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

সান্তোসের তারকা ফুটবলার নেইমার বাহিয়ার বিরুদ্ধে ১-০ ব্যবধানে হারের ম্যাচে বিতর্কিতভাবে লাল কার্ড দেখেছেন। প্রথমার্ধের বিরতির পর খেলা শুরু হওয়ার আগেই প্রতিপক্ষের খেলোয়াড় রদ্রিগো নেস্টরের উদ্দেশ্যে খোঁচা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নেইমার বারবার নেস্টরের দিকে মন্তব্য করার পর মুখ ঢেকে বিতর্কে জড়িয়ে পড়েন। এই পরিস্থিতিতে রেফারি ভিএআর (VAR)-এর পরামর্শ নিয়ে তাকে সরাসরি লাল কার্ড দেখান। ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষের সাথে তর্কের সময় মুখ ঢেকে রাখলে রেফারি লাল কার্ড দেখাতে পারেন।

এর আগে, প্রথমার্ধে রদ্রিগো নেস্টরের সাথে একটি ট্যাকলকে কেন্দ্র করে নেইমার তৃতীয় হলুদ কার্ড দেখেছিলেন। ফলে, এবার লাল কার্ডের কারণে তাকে পরবর্তী দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

মাঠ ছাড়ার সময় নেইমার বাহিয়ার মিডফিল্ডারের সাথে হাতাহাতির চেষ্টা করেন। পরে তিনি ক্যামেরার সামনে নেস্টরের বিরুদ্ধে অভিযোগ করেন যে, ওই মিডফিল্ডার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সাথে এমন আচরণ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী

নেইমারকে লাল কার্ড, বিতর্কিত আচরণের জন্য নিষিদ্ধ হলেন দুই ম্যাচের জন্য

আপলোড সময় : ১২:৪০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬