ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএনওর বক্তব্যে মন্ত্রীর প্রতি ২৫ বার ‘স্যার’ সম্বোধন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমের দেড় মিনিটের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করার ঘটনা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বুধবার (২১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই সম্বোধন করেন।

বুধবার বেলা ১১টায় রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গামন্দির প্রাঙ্গণে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও। কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে শতাধিক শাড়ি বিতরণ করা হয়।

বক্তব্যে রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন তানজিলা তাসনিম। তিনি বলেন, সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে এবং ভূমিসংক্রান্ত কাজে দক্ষ জনবলের চাহিদা রয়েছে। এ কারণে রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা হলে উত্তরবঙ্গের মানুষও উপকৃত হবে।

এছাড়া ইউএনও মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজারহাটে প্রশাসনিক ভবন উদ্বোধন এবং হরিজন সম্প্রদায়ের জন্য উপহার দেওয়ার জন্য। তিনি ভিজিএফের চাল বস্তাবন্দী করার উদ্যোগের প্রশংসা করেন, যা আগে বিভিন্ন সমস্যার সৃষ্টি করত।

অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুর রহমান, সদস্য সচিব সাহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে খালের পানিতে ভাসমান ড্রাম থেকে নারীর মরদেহ উদ্ধার

ইউএনওর বক্তব্যে মন্ত্রীর প্রতি ২৫ বার ‘স্যার’ সম্বোধন

আপলোড সময় : ১২:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬