মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সমিতি। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মাদারীপুরের কালকিনির পালপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে পূজা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী তাদের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের সমিতি হিসেবে প্রমাণ করে। খোকন তালুকদার অভিযোগ করেন যে, সংগঠনের বাইরে তারা অন্য কাউকে কোনো সহযোগিতা করেন না।
এমপি খোকন তালুকদার শারদীয় দুর্গা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিএনপির নির্দেশনা রয়েছে উল্লেখ করে বলেন, স্থানীয় প্রশাসনও এ ব্যাপারে কাজ করছে। তিনি জানান, বিভিন্ন ধর্মের মানুষও পূজায় সহযোগিতা করছে এবং এটি শান্তিপূর্ণভাবে চলছে।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে এমপির সঙ্গে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, উপজেলা যুবদল নেতা মামুন সিকদার ও যুবনেতা শামীম মোল্লা।
অনলাইন ডেক্স 























