ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ঝুট ব্যবসায় চাঁদা দাবির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ভাই বিরুদ্ধে মামলা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২১৪ Time View

গাজীপুরের গাছা থানায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তুষার খান ও তার ভাই ইসতিয়াক খানের বিরুদ্ধে ঝুট ব্যবসায় চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ঝুটের প্রতি কেজিতে তিন টাকা চাঁদা দাবি করা হয়েছে এবং টাকা না দিলে মালামাল আটকে রাখা হয়।

অভিযোগকারী ব্যবসায়ী মজিবুর রহমান জানান, চাঁদা না দেওয়ার কারণে তার প্রতিষ্ঠানের ঝুট পরিবহনে বাধা দেওয়া হচ্ছে। সর্বশেষ একটি ঘটনায় ট্রাকচালকের বুকে অস্ত্র ঠেকিয়ে ট্রাক ফিরিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় তিনি গাছা থানায় লিখিত অভিযোগ করেছেন, যেখানে তুষার ও তার ভাইসহ অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

তবে তুষার খান অভিযোগগুলোকে অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, চাঁদা দাবির কোনো প্রমাণ অভিযোগকারী দেখাতে পারবেন না।

মজিবুর রহমানের অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালে শরীফপুর এলাকায় নিজের জমিতে ছয়তলা ভবন নির্মাণ করে লুইটেক্স ম্যানুফ্যাকচারিংয়ের কাছে ভাড়া দেন। তিনি জানান, সরকার পরিবর্তনের পর তুষার খান প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার শুরু করেন এবং চাঁদা দাবি করেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করা হয়েছে এবং দুই পক্ষের মধ্যে ঝুট নিয়ে বিরোধ চলছে। বিরোধ মীমাংসার জন্য সোমবার দুই পক্ষের বসার কথা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঝিকরগাছায় নসিমন চাপায় ভাই-বোনের মৃত্যু, আহত ৪

গাজীপুরে ঝুট ব্যবসায় চাঁদা দাবির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ভাই বিরুদ্ধে মামলা

আপলোড সময় : ০৪:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬