সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে এই ফ্লাইট চলাচল শুরু হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এই ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
এছাড়া, ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালিত হবে। ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।
মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম নিয়মিত রয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।
অনলাইন ডেক্স 























