ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুরের অভিযোগ, গ্রেফতারের দাবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

ঠাকুরগাঁও পৌরসভার ওয়াবদা কলোনি এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থীর প্রচার মাইকিংয়ের রিকশা ভাঙচুর ও চালককে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানিয়েছে দলটি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ রিকশাচালকের বক্তব্য গ্রহণ করে এবং এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঠাকুরগাঁও-১ নির্বাচন পরিচালনা কমিটির প্রচার সমন্বয়কারী মুফতি রাহাত ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রোববার রাতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলের মনোনীত প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলামের প্রচার মাইকিংয়ের কাজে ব্যবহৃত রিকশাটি ওয়াবদা কলোনি এলাকায় পৌঁছালে চারজন ব্যক্তি পথরোধ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ব্যক্তিরা ধারালো চাকু দেখিয়ে রিকশাচালককে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে একজন রিকশার সামনের গ্লাস ভেঙে দেন এবং চালককে আহত করেন। পরে তারা ঘটনাস্থল থেকে চলে যান।

ঘটনার পর রিকশাচালক বিষয়টি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও পৌরসভা শাখার সেক্রেটারি হাফেজ হাবিবুর রহমানকে জানান। তিনি চালকের প্রাথমিক চিকিৎসা ও রিকশাটি মেরামতের ব্যবস্থা করেন। পুলিশ অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে দলটি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঝিকরগাছায় নসিমন চাপায় ভাই-বোনের মৃত্যু, আহত ৪

ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুরের অভিযোগ, গ্রেফতারের দাবি

আপলোড সময় : ১২:২০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬