ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে খালের পানিতে ভাসমান ড্রাম থেকে নারীর মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২০৮ Time View

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া বাজারে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে খালের পানিতে ভাসমান একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এলাকাবাসী ড্রামটি খালের পানিতে ভাসতে দেখে সন্দেহ প্রকাশ করে। পরে তারা গ্রাম পুলিশের মাধ্যমে শ্রীবরদী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ড্রামটি খুললে গলায় কাপড় পেঁচানো অবস্থায় নারীর মরদেহ দেখতে পায়। মরদেহের কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এখনো পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা মো. আব্দুল লতিফ জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিম মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে। তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা দেশে ফিরবেন না: এমপি খোকন

শেরপুরে খালের পানিতে ভাসমান ড্রাম থেকে নারীর মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০২:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬