ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের বাংলাদেশে দুর্গাপূজার প্রশংসা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

বাংলাদেশের দুর্গাপূজার আয়োজন দেখে মুগ্ধ হয়েছেন ভারতের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। তিনি বাংলাদেশের এবারের দুর্গাপূজাকে চমকে দেওয়ার মতো উল্লেখ করে বলেন, ‘সাবাশ বাংলাদেশ!’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি চট্টগ্রামের পূজার মণ্ডপগুলোর জন্য বিশেষ সম্মাননার দাবি জানান।

ময়ূখ রঞ্জন ঘোষ লেখেন, চলতি বছরের পূজায় তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে চট্টগ্রাম। কলকাতার পুরস্কার আয়োজকদের উদ্দেশ্যে তিনি বলেন, চট্টগ্রামের পূজাগুলোর জন্য পুরস্কার রাখা উচিত এবং সেগুলোকে সম্মান জানানোর জন্য কুরিয়ার করার প্রস্তাব দেন।

তিনি চট্টগ্রামের পূজাগুলোর মধ্যে কোতোয়ালীর ‘ষোড়শীকুঞ্জ সার্বজনীন পূজো উদযাপন পরিষদ’ এবং ‘উত্তর কাট্টলী, তালুকদার বাড়ী (বাণী মন্দির) প্রাঙ্গণ’কে তার পছন্দের তালিকার শীর্ষে রাখেন। এছাড়া ‘খলিফাপট্টি’ ও ‘ব্রজধাম স্মৃতি সংসদ’সহ অন্যান্য মণ্ডপের প্রশংসা করেন।

ময়ূখ রঞ্জন জানান, চলতি বছর ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের অনেক প্রতিমা দেখেছেন এবং আগামীবার প্যান্ডেল ঘুরে ফুচকা খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি ময়মনসিংহের দুর্গাবাড়ি রোডের সিঁদুরখেলার মিছিলের কথাও উল্লেখ করেন।

তিনি কুমিল্লার রথের উৎসবকে অভূতপূর্ব হিসেবে বর্ণনা করেন, তবে সেখানে থিমের পূজা চোখে পড়েনি বলে জানান। সর্বশেষে তিনি নিজের শিকড় ও অস্তিত্ব ধরে রাখার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

৫৮ সন্তানের বাবা সাদিকের জীবনযাত্রা: চ্যালেঞ্জ ও আশা

ভারতের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের বাংলাদেশে দুর্গাপূজার প্রশংসা

আপলোড সময় : ০২:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬