ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরিত হলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ২৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে তাকে ঢাকায় আনা হয়।

মন্ত্রী অসুস্থতা বোধ করায় তাকে মঙ্গলবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেওয়ার পর বুধবার সকালে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার রক্তশূন্যতা দেখা দিলে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়। মন্ত্রী তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঢাকার বিএমইউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন, স্বাস্থ্য সচিব আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাবেক ক্লাবের বিপক্ষে গোলের উদযাপন করলেন না ইয়ান দিওমান্দে

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরিত হলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু

আপলোড সময় : ০১:১৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬