ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানবসেবাই প্রকৃত ধর্ম- ভারতীয় হাইকমিশনার ত্রিবেদী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী টাঙ্গাইলের মির্জাপুরে এসে বলেছেন, “সবাই ধর্মের কথা বলেন, কিন্তু মানবসেবাই হলো আসল ধর্ম।” তিনি এ মন্তব্য করেন রণদা প্রসাদ সাহার ঐতিহাসিক বাড়ির পূজামণ্ডপ ও কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনের সময়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে কর্তৃপক্ষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়। সেখানে তিনি ঐতিহাসিক স্থাপনা, কুমুদিনী লাইব্রেরির সংরক্ষিত বই এবং দানবীর রণদা প্রসাদ সাহার ব্যবহৃত জিনিসপত্রাদি পরিদর্শন করেন। সন্ধ্যা ৬টার দিকে বজরা নৌকাযোগে নদী পার হয়ে তিনি দুর্গাপূজামণ্ডপের অনুষ্ঠানে যোগ দেন।

কুমুদিনী কমপ্লেক্সের পরিবেশ দেখে মুগ্ধ হয়ে ত্রিবেদী সাংবাদিকদের বলেন, “কুমুদিনী কমপ্লেক্স একটি সম্পূর্ণ আলাদা জায়গা। এখানে যা দেখলাম, তা এক জীবন্ত ইতিহাস।” তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি তৃতীয় প্রজন্মের হাতে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং এর ঐতিহ্য সংরক্ষণ করা হয়েছে।

এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে তিস্তা চুক্তি সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা আটক

মানবসেবাই প্রকৃত ধর্ম- ভারতীয় হাইকমিশনার ত্রিবেদী

আপলোড সময় : ১২:২০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬