ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের অভিযোগ তুললেন রিজভী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত। তিনি বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন।

রিজভী বলেন, জামায়াত আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে—এমন অপপ্রচার চালাচ্ছে। তিনি আওয়ামী লীগকে অপপ্রচারকারী দল হিসেবে উল্লেখ করেন এবং বলেন যে, তাদের সঙ্গে একটি গুপ্ত দল যুক্ত হয়েছে।

দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে রিজভী বলেন, সরকারের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে সারা দেশে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

চিকিৎসাসেবা নিয়ে রিজভী বলেন, সরকার চেষ্টা করছে যেন কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা না যান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত ইসলামী দলের সমন্বয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের অভিযোগ তুললেন রিজভী

আপলোড সময় : ০১:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬