রাজশাহী মহানগরীর আবাসিক পূজা উদযাপন পরিষদ ভদ্রা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে তিনি আরডিএ পার্কের সামনে অবস্থিত এ পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি প্রদীপ প্রজ্বলন করেন এবং উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ডা. বি কে দাস, আবাসিক পূজা উদযাপন পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি কল্পনা সাহা, সহ-সভাপতি দুলাল চন্দ্র রায়, সহ-সভাপতি-সহসম্পাদক বিজয় বণিক, সেক্রেটারি সুবীর রঞ্জন পোদ্দার, যুগ্ম সম্পাদক সুব্রত সুতার, নির্বাহী সদস্য রাজেশ কাব্যকার, নির্বাহী সদস্যা তাপসী দেবী কুমারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ১৬ অক্টোবর সন্ধ্যার মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গাপূজা শুরু হয়েছে। এ উপলক্ষে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অনলাইন ডেক্স 
























