ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য কর্মসংস্থান উপযোগী জনশক্তি তৈরি: রাষ্ট্রপতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

রাষ্ট্রপতি বলেছেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা। তিনি শনিবার (১৭ অক্টোবর) বঙ্গভবনে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানোর ওপর গুরুত্বারোপ করেন, যাতে দেশি-বিদেশি শ্রমবাজারের চাহিদা পূরণ করা যায় এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব দূর হয়। তিনি কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে আধুনিক ও উচ্চমানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, দেশের বিভিন্ন শিল্প, কলকারখানা ও করপোরেট সংস্থাগুলো পরিচালনার জন্য বিদেশ থেকে কর্মী আনতে হচ্ছে, অথচ দেশে অসংখ্য উচ্চশিক্ষিত বেকার রয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত কর্মী তৈরি করার পরামর্শ দেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার খরচ মওকুফ করার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান। তিনি জানান, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় প্রতিবছর প্রায় ৩২ কোটি টাকা মেধাবী, অসচ্ছল ও বিশেষ কোটার শিক্ষার্থীদের টিউশন ফিতে বিভিন্ন হারে ওয়েভার বা বৃত্তি হিসেবে প্রদান করে।

রাষ্ট্রপতি সাক্ষাৎকালে আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য কর্মসংস্থান উপযোগী জনশক্তি তৈরি: রাষ্ট্রপতি

আপলোড সময় : ০৪:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬