ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় গোয়াইনঘাট সদর, বাংলাবাজার, ইসিএ ভুক্ত বালির হাওর ও নাইন্দার নামক স্থানগুলোতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করা হয়।

অভিযানে ৪টি লিস্টার মেশিন অকার্যকর করা হয় এবং ১টি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয়। একই সাথে ৫টি মামলায় মোট ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা) জরিমানা আদায় করা হয়।

অভিযানে সহায়তা করে গোয়াইনঘাট থানা পুলিশ। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) গোয়াইনঘাট জনাব মো: শরীফ উদ্দিন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সিলেটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

আপলোড সময় : ০৪:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬