ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিককে প্রধান আসামি করে মামলা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে। শনিবার দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

রোববার (১৮ অক্টোবর) সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে শনিবার বিকেল ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয় এবং এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার সকাল সাতটার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুন লাগে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাতের কারণ জানা যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নরওয়ের সামরিক মহড়ায় চীনা গাড়ির ভিডিও ধারণের ঘটনা ফাঁস

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিককে প্রধান আসামি করে মামলা

আপলোড সময় : ০১:৩৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬