ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফরজ্জামান ফকির হত্যায় মামলা দায়ের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফরজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তার স্ত্রী অনিন্দিতা সাংমা বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ৮ জনকে আসামী করে হত্যা মামলা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সাকের আহমেদ। তিনি জানান, ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

এসআরবি-১৪ ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মোঃ মাসুদরানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কর্মকর্তারা এলাকায় কাজ করছেন এবং ছায়া তদন্ত অব্যাহত রয়েছে।’

অনিন্দিতা জানান, তার দুটি সন্তান রয়েছে এবং স্বামীকে হত্যার পর তারা আতঙ্কিত হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার আনুমানিক রাত ৮ টার দিকে উপজেলার তেলুঞ্জিয়া এলাকায় একটি চায়ের দোকানের সামনে গুলি করা হয় সাংবাদিক আলিফ ফকিরকে। ওসি খন্দকার সাকের আহমেদ বলেন, ‘আসামীদের সনাক্তের কাজ চলছে এবং সিসিটিভির ফুটেজসহ ঘটনার আলামত মাথায় রেখে তদন্ত চলছে। শীঘ্রই জড়িতদের গ্রেপ্তার করা হবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনায় সাংবাদিক লুৎফরজ্জামান ফকির হত্যায় মামলা দায়ের

আপলোড সময় : ০৩:৫০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬