ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেটার নয়ডায় নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

ভারতের গ্রেটার নয়ডার একটি গ্রামে শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন শিশু রয়েছে। পুলিশ ধারণা করছে, খাদ্যে বিষক্রিয়া এর সম্ভাব্য কারণ হতে পারে।

মৃত ব্যক্তিরা হলেন মহেশ (৩৭), তার স্ত্রী ললিতা (৩৫) এবং তাদের তিন সন্তান। তাদের দুই ছেলের বয়স ১১ ও তিন বছর এবং মেয়ের বয়স সাত বছর। নয়ডা পুলিশ এক বিবৃতিতে জানায়, স্থানীয় বাসিন্দা ও মৃত দম্পতির মায়ের ভাষ্য অনুযায়ী, পরিবারটি শুক্রবার রাতে নুডলস খেয়েছিল। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের জড়ো হওয়ার দৃশ্য ভিডিওতে দেখা গেছে। পুলিশ জানায়, শনিবার সকালে তারা এ ঘটনা সম্পর্কে খবর পায়। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তা, একটি অ্যাম্বুলেন্স, ফরেনসিক দল এবং খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।

গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া বলেন, ‘শুক্রবার রাতে রাতের খাবার খাওয়ার পর তারা বিশ্রাম নিচ্ছিলেন এবং বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন বলে মনে হচ্ছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের ওই অবস্থায় মরদেহ দেখতে পাই। কী পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে, তা নিয়ে এখনো তদন্ত চলছে।’

নয়ডা পুলিশ এক বিবৃতিতে জানায়, একটি ফিল্ড ইউনিট ও ফরেনসিক দল ঘটনাস্থল পরীক্ষা করছে এবং বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহ করছে। পুলিশ আরও জানায়, মৃত্যুর বিষয়ে আইনগত তদন্তপ্রক্রিয়া চলমান রয়েছে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

গ্রেটার নয়ডায় নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু

আপলোড সময় : ০৫:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬