ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড, নিহত পাঁচজনের পরিচয় জানা যায়নি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ ঘটনা ঘটে। আগুনের কারণে রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, নিহত ব্যক্তিরা সবাই পর্যটক। অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ায় তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন কেন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড, নিহত পাঁচজনের পরিচয় জানা যায়নি

আপলোড সময় : ১২:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬