যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত ‘পিক্যাক্স মাউন্টেন’ নামের গোপন স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, তেহরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেজন্য তিনি এমন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন।
ট্রাম্প বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে মার্কিন টেলিভিশন চ্যানেল নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিকানা থেকে দূরে রাখা। তিনি উল্লেখ করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পাহাড়ের অনেক গভীরে লুকিয়ে রাখা হয়েছে।
তিনি বলেন, পিক্যাক্স মাউন্টেনের দিকে নজর দেওয়া হচ্ছে এবং সেখানে হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। ট্রাম্প জানান, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে সেটিকে ধ্বংস করা হবে।
যুদ্ধের প্রেক্ষাপটে ট্রাম্প স্পষ্ট করেন যে, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না এবং স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনাও নেই। তিনি ‘মাদার অব অল বম্বস’ নামে পরিচিত বোমার বিষয়ে সরাসরি কিছু বলেননি, তবে এটি একটি প্রচলিত বোমা বলে উল্লেখ করেন।
অনলাইন ডেক্স 
























