ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসপ্তমী: নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

শারদীয় দুর্গোৎসবের সপ্তমী তিথি আজ, শনিবার (১৭ অক্টোবর)। তবে এ বছর সপ্তমী তিথি আগামীকালও থাকবে। সনাতন ধর্মাবলম্বীদের জন্য এই দিনটি দেবী দুর্গার শক্তি ও কল্যাণের আরাধনার একটি গুরুত্বপূর্ণ দিন।

ভক্তরা আজ দেবীর কাছে পরিবার, সমাজ ও দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করবেন। মহাসপ্তমীর প্রথম দিনে নবপত্রিকা স্নান ও পূজামণ্ডপে প্রবেশের মধ্য দিয়ে প্রধান আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নবপত্রিকা, যা প্রচলিত ভাষায় 'কলাবউ' নামে পরিচিত, বিভিন্ন উদ্ভিদ একত্র করে প্রস্তুত করা হয়।

শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকাকে স্নান করিয়ে পূজামণ্ডপে নির্দিষ্ট স্থানে প্রতিষ্ঠা করা হবে। এই পূজার মাধ্যমে প্রকৃতি ও উদ্ভিদজগতের সঙ্গে দেবী আরাধনার একটি গভীর যোগসূত্র প্রতিফলিত হয়।

পূজাবিধি অনুযায়ী, বিভিন্ন পবিত্র জল ও উপকরণ ব্যবহার করে দেবীর উদ্দেশ্যে স্নান সম্পন্ন করা হবে। পরে নির্দিষ্ট মন্ত্র ও পূজাবিধির মাধ্যমে দেবীর ঐশ্বরিক উপস্থিতি আহ্বানের আচার পালিত হবে।

সপ্তমীবিহিত পূজায় দেবী দুর্গাকে ষোড়শোপচারসহ পূজা করা হবে। ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং সন্ধ্যায় ধূপ, প্রদীপ ও অন্যান্য পূজাসামগ্রী দিয়ে সন্ধ্যারতি অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

মহাসপ্তমী: নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার

আপলোড সময় : ১২:৫৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬