ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে প্রধানমন্ত্রীকে বরণে সনাতন ধর্মাবলম্বীদের উচ্ছ্বাস: সাঈদ আল নোমান এমপি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেন, চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের ঐতিহ্য ধারণ করে আসছে।

গত শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নগরীর দক্ষিণ কাট্টলী উত্তর নাথপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীতে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঈদ আল নোমান।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বী মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার আগমনকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ ও আন্তরিকতার এক ইতিবাচক আবহ তৈরি হয়েছে।’

এমপি সাঈদ আল নোমান আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি বৈষম্যহীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের সমান অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য।’

অনুষ্ঠানে উত্তর নাথপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি শিপন চৌধুরী এবং সাধারণ সম্পাদক সুজন কুমার নাথসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে প্রধানমন্ত্রীকে বরণে সনাতন ধর্মাবলম্বীদের উচ্ছ্বাস: সাঈদ আল নোমান এমপি

চট্টগ্রামে প্রধানমন্ত্রীকে বরণে সনাতন ধর্মাবলম্বীদের উচ্ছ্বাস: সাঈদ আল নোমান এমপি

আপলোড সময় : ১২:৫৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬