দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তিনি নিজের ফেসবুকে এক বার্তায় এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। তিনি উল্লেখ করেন, দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে এসে ভক্তদের কল্যাণ সাধন করেন এবং অশুভ শক্তির বিনাশ করেন।
সরকারপ্রধান বলেন, দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে তাদের ধর্ম পালন করবে। তিনি বাংলাদেশের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরেন এবং পারস্পরিক বন্ধুত্ব ও সম্প্রীতির গুরুত্ব উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, সকল ধর্মের মূল শিক্ষা মানবতার কল্যাণ। তিনি সমাজে শান্তির পরিবেশ বজায় রাখার জন্য পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে এবং সকল নাগরিকের জন্য একটি নিরাপদ ও কল্যাণমূলক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন।
এর আগে, দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় মন্দিরে কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে, যা বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে।
অনলাইন ডেক্স 























