ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে দারিদ্র্য হ্রাসের উদ্যোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ বাড়লেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক সুরক্ষা কর্মসূচি মানুষের দুর্ভোগ লাঘব এবং দারিদ্র্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ব্যাংককে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এসব কর্মসূচির মাধ্যমে দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়া মানুষকে পুনরুদ্ধার করা সম্ভব হবে।

ড. তিতুমীর আরও জানান, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি ও মধ্যপ্রাচ্যের সংকটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তবে সরকার এসব চাপ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং জ্বালানির মূল্য সমন্বয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের ওপর চাপ সীমিত রাখার চেষ্টা করছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের কার্যকর বাস্তবায়নের ফলে দারিদ্র্য প্রায় ৫ শতাংশ কমতে পারে। সরকার ডিজিটাল জনপরিকাঠামো ব্যবহারের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের সহায়তা পৌঁছানোর ওপর গুরুত্ব দিচ্ছে।

বিশ্বব্যাংক গ্রুপ ও আইএমএফের ২০২৬ সালের বার্ষিক সভা ১২ থেকে ১৮ অক্টোবর ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা অংশ নিচ্ছেন। এই সভা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার বিষের ডিলারশিপ মন্তব্য ভাইরাল

ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে দারিদ্র্য হ্রাসের উদ্যোগ

আপলোড সময় : ০২:২০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬