ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম সঠিক পথে: অর্থমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম এবং সংস্কার কর্মসূচি সঠিক পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি নিয়ে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে।

তিনি উল্লেখ করেন, বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংক খাতের সংস্কার এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম ভালোভাবে এগোচ্ছে।’

অর্থমন্ত্রী ব্যাংক খাতের সংস্কার ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বিষয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মতবিনিময় হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে এসব বিষয়ে সমাধানে পৌঁছানো সম্ভব হবে।

আইএমএফের নতুন ঋণ কর্মসূচি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক নীতির বিষয়ে আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। তবে এ প্রক্রিয়া এখনো চলমান এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও সময় লাগবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভায়াগ্রা ও নিষিদ্ধ প্রসাধনসহ সোয়া কোটি টাকার পণ্য জব্দ

বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম সঠিক পথে: অর্থমন্ত্রী

আপলোড সময় : ০১:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬