ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের সঙ্গে ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা বাংলাদেশ সরকারের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

বাংলাদেশ সরকার চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতায় ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগ ও সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বুধবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে চীনের এক্সিম ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান ঋণভিত্তিক অর্থায়নের পরিবর্তে অংশীদারত্বমূলক বিনিয়োগের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, যৌথ বিনিয়োগ ও সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

সরকারের অর্থনৈতিক নীতিতে বিনিয়োগ বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ও বিনিয়োগকারীদের মধ্যে যৌথ প্রকল্পের অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আর্থিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের আমদানি বৃদ্ধি এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

অন্যদিকে, জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রতিনিধিদের সঙ্গে কৃষি খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। তবে সহায়তার পরিমাণ ও প্রকল্প সম্পর্কে এখনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আদালত প্রাঙ্গনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

চীনের সঙ্গে ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা বাংলাদেশ সরকারের

আপলোড সময় : ১২:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬