ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিউমুরিং টার্মিনাল চুক্তির ফলে বন্দরের সক্ষমতা বাড়বে: বাণিজ্যমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এ চুক্তির কারণে বন্দরের কোনো কর্মী চাকরি হারাবেন না। বরং বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের পারিশ্রমিকও বাড়বে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিলেট সিটি করপোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তির ফলে বন্দরের কার্যক্রমে সক্ষমতা বাড়বে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধারে কাজ করা হবে।’

সিলেট বিমানবন্দরে দ্রুততম সময়ের মধ্যে প্যাকিং হাউজ বাস্তবায়নের কথা জানিয়ে মন্ত্রী বলেন, এটি চালু হলে সিলেট থেকে শাকসবজি রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দুর্গাপূজা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য দেশের গর্ব। এ ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

নিউমুরিং টার্মিনাল চুক্তির ফলে বন্দরের সক্ষমতা বাড়বে: বাণিজ্যমন্ত্রী

আপলোড সময় : ০৩:৫৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬