কুমিল্লায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। তিনি প্রশ্ন তুলেছেন, ‘৭ দিনের মধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না কেন?’
রোববার (১১ অক্টোবর) সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এই দাবি জানান। তিনি ধর্ষণ ও হত্যার মতো নৃশংস অপরাধের বিচার ও শাস্তি কার্যকরে দীর্ঘসূত্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সারজিস কুমিল্লার ঘটনার প্রসঙ্গে উল্লেখ করেন যে, এক অটোচালক আদালতে স্বীকারোক্তি দিয়েছেন যে তিনি একাই এ অপরাধ করেছেন। তিনি প্রশ্ন করেন, এর পরও কেন মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে না।
এছাড়া, পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান তিনি। সারজিস বলেন, সময়ের সঙ্গে খুনি জামিন পেয়ে যেতে পারে, যা সমাজে অপরাধ বৃদ্ধির কারণ হতে পারে।
সারজিস আলম রাষ্ট্র, বিচারব্যবস্থা ও আমলাতান্ত্রিক জটিলতার সমালোচনা করে বলেন, এসব ব্যবস্থার ব্যর্থতা অপরাধের পুনরাবৃত্তির ক্ষেত্র তৈরি করছে। তিনি নৃশংস অপরাধীদের জন্য দ্রুত শাস্তির দাবি জানান।
অনলাইন ডেক্স 























