ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে ২১টি উদ্যোগকে সম্মাননা প্রদান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ১০ অক্টোবর অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬, যেখানে ২১টি ফিনটেক উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে ১৩টি ক্যাটেগরিতে ১৩টি উদ্যোগ উইনার এবং ৮টি উদ্যোগ অনারেবল মেনশন মর্যাদা অর্জন করে।

মাস্টারকার্ডের সহযোগিতায় এবং ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ফিনটেক ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে দেশের আর্থিক প্রযুক্তি খাতের উদ্ভাবনগুলোকে স্বীকৃতি দেওয়া হয়। সম্মাননার লক্ষ্য হলো আর্থিক সেবার মান উন্নয়ন এবং ডিজিটাল আর্থিক খাতের অগ্রগতিতে অবদান রাখা।

এ বছর সম্মাননাটির জন্য ২০৭টি মনোনয়ন জমা পড়ে, যা ৪টি গ্র্যান্ড জুরি প্যানেলের মাধ্যমে পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়। বিশেষজ্ঞদের অভিজ্ঞতার ভিত্তিতে উইনার এবং অনারেবল মেনশন নির্বাচন করা হয়।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, ‘ফিনটেক উদ্ভাবনের মূল্য নির্ভর করে তা মানুষ ও ব্যবসার জন্য কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তার ওপর।’ তিনি আশা প্রকাশ করেন যে, এই সম্মাননা নতুন ধারণায় বিনিয়োগ বাড়াবে এবং বাংলাদেশের আর্থিক ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে।

দিনের প্রথম ভাগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট, যেখানে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। সামিটে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং গ্রাহকের আস্থা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শাহজালালে যাত্রীর ব্যাগ থেকে জব্দ হলো হীরা, সোনা ও প্লাটিনাম

৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে ২১টি উদ্যোগকে সম্মাননা প্রদান

আপলোড সময় : ০৮:২৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬