ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী দলের সংস্কৃতি সরকারের সব কাজের বিরোধিতা নয়: মিয়া গোলাম পরওয়ার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

সরকারের সব কাজের বিরোধিতা করবে না বিরোধী দল, তবে সরকার কোনো ভুল করলে তা ধরিয়ে দেওয়া হবে এবং সংশোধন না করলে প্রয়োজনে প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, বিগত সময়ের মতো সরকারের সব কাজের বিরোধিতা করবে না বিরোধী দল। সরকার ভুল করলে তা ধরিয়ে দেওয়া হবে। সেই ভুল সংশোধন না হলে প্রয়োজনে প্রতিরোধ করা হবে।

তিনি আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য বাটেক্সপ্রো মেলার সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতাকে প্রধান অতিথি না করার বিষয়টিকে রাজনৈতিক ও সংকীর্ণ দলীয়করণের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেন। এর ফলে অর্থনীতিতে প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

বৈঠকে দেশের টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার। তিনি গ্যাস, বিদ্যুৎ ও ট্যাক্সসংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌরভ গাঙ্গুলী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হলেন

বিরোধী দলের সংস্কৃতি সরকারের সব কাজের বিরোধিতা নয়: মিয়া গোলাম পরওয়ার

আপলোড সময় : ০৩:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬