ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়ি পরিদর্শনকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী বলেছেন, ছাত্রদল এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তবে যদি দলের কোনো নেতা-কর্মী জড়িত থাকে, তাহলে তাঁকে ব্যক্তিগতভাবে এর দায় নিতে হবে।

আজ রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নাসীরুদ্দীনের সঙ্গে থাকা নেতাকর্মীরা দাবি করেছেন, তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে আসে। হামলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসীরুদ্দীনকে নিরাপদে সরিয়ে নেয়।

এনসিপি সূত্রে জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যক্তিগত সফরে কুষ্টিয়ায় যান। তিনি রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শনের পর সন্ধ্যায় লালন শাহের আখড়াবাড়িতে যান। সেখানে স্থানীয় শিল্পীদের গান শোনার সময় দুজন নারী তাঁর সঙ্গে ছবি তুলতে চাইলে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এরপর ২০ থেকে ২৫ জন যুবক তাঁকে গালাগাল ও মারধরের জন্য তেড়ে আসেন বলে দাবি করেন নেতাকর্মীরা।

এনসিপির সদস্যসচিব সুলতান মারুফ তালহা হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন এবং থানায় মামলা করার পরিকল্পনা করছেন। তবে মোজাক্কির রহমান রাব্বী হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রদল মব কালচারের রাজনীতি বিশ্বাস করে না।

হামলার পর এনসিপির একাধিক নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে দায়ী করেছেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও যুগ্ম সদস্যসচিব তারেক রেজা তাঁদের পোস্টে এ অভিযোগ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাবিতে ছাত্রদলের হামলায় আহত ৪ সাংবাদিক, প্রক্টর বললেন ‘আমরা ব্যর্থ’

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার

আপলোড সময় : ১২:৪০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬